Friday, June 12, 2026

নিজেদের অবস্থান থেকে সরে এল সুন্নি ওয়াকফ বোর্ড

Date:

Share post:

নিজেদের অবস্থান থেকে সরে এল সুন্নি ওয়াকফ বোর্ড। শনিবার, সকালে অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় ঘোষণার পরেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা। শীর্ষ আদালতের রায় যে তারা খুশি হয়নি তা স্পষ্ট বুঝিয়ে রিভিউ পিটিশন করার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু বিকেলের পরে নিজেদের অবস্থান বদলে ফেলে সংগঠন। সাংবাদিক বৈঠকে উত্তর প্রদেশ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলা নিয়ে যা দিয়েছে তা তাঁরা মেনে নিচ্ছেন। এবং তাকে সম্মান জানাচ্ছেন। এই রায়ের বিরুদ্ধে কোনওরকম আবেদন করা হবে না বলেও তিনি জানিয়ে দেন। শনিবার সকালে শীর্ষ আদালত রায় ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই সুন্নি ওয়াকফ বোর্ডের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, বিতর্কিত জমিতে যেহেতু তাদের কোনও অধিকার দেওয়া হয়নি, সেই কারণে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করতে পারে তারা। এই মন্তব্য ঘিরে ফের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। কিন্তু বিকেলে সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের ঘোষণার পরে আপাতত সমস্যা নেই বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...