Friday, June 12, 2026

ভোট শুরু হতেই ইভিএমে গন্ডগোল! বালুরঘাট- রায়গঞ্জ নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দ্বিতীয় দফার নির্বাচন (Second phase of Loksabha Election 2024) শুরু হতে না হতেই ইভিএম (EVM mishaps) মেশিন নিয়ে অসন্তোষ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোট দিয়েছেন দার্জিলিং-এর তৃণমূল প্রার্থী গোপাল লামা (Gopal Lama)এবং রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।

আঁটোসাঁটো নিরাপত্তা এবং ৯৯.৫% বুথে ওয়েবকাস্টিং নিয়ে ভোট শুরু হলেও ইভিএমে গন্ডগোলের অভিযোগ আনছে ঘাসফুল শিবির। মূলত বালুরঘাট এবং রায়গঞ্জের ক্ষেত্রেই বেশি অভিযোগ জমা পড়েছে বলে নির্বাচন কমিশন (EC ) সূত্রে খবর।

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে বালুরঘাটে ৬টি পঞ্চায়েতে ইভিএম ঠিকমতো কাজ করছে না। কয়েকটি পঞ্চায়েত এলাকায় কারচুপির অভিযোগ উঠছে। বালুরঘাটের কালিকাপাড়া রামকৃষ্ণপুর জাকিরপুর, নাজিরপুরে ইভিএম নিয়ে অভিযোগ উঠেছে। দক্ষিণ খাদিমপুর এলাকায় সিপিডাব্লুডি অফিস ৬১নং বুথ-এ ইভিএম মেশিন খারাপের জন্য নির্দিষ্ট সময়ে শুরু ভোটগ্রহণ শুরু হয়নি বলে খবর। এদিন ভোট দেওয়ার উৎসাহ নিয়ে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন পড়ে ৬১ নং বুথে। ইভিএম মেশিন খারাপের রিপোর্ট সেক্টর অফিসে পাঠিয়েছে বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বালুরঘাটের পাশাপাশি রায়গঞ্জের গোয়ালপুকুর, ডালখোলা ১ সহ আরও কয়েকটি জায়গায় দীর্ঘক্ষণ ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও ইভিএমের গন্ডগোলের কারণে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস।

 

Related articles

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...