Friday, June 12, 2026

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের নয়া ক্রীড়ামন্ত্রী। শুক্রবার প্রথমে দায়িত্ব সাই কর্তাদের সঙ্গে বৈঠকে করলেন ইন্দ্রনীল খাঁ।

সাইয়ের প্রকল্প নিয়ে আলাদা করে কিছু জানাননি তিনি। কলকাতা, বর্ধমান বা পূর্ব মেদিনীপুরে তৈরি হতে পারে এই পরিকাঠামো, এমনটাই অনুমান। এই বৈঠক নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ইন্দ্রনীল (Indranil Khan) জানিয়েছেন, ‘তৃণমূল সরকার ক্রীড়াক্ষেত্রকে অবহেলা করেছে। এমনকী কেন্দ্রীয় প্রকল্পও বাস্তবায়িত করেনি তারা। তবে এবার নতুন সরকারের আমলে রাজ্যের যুবসমাজ শক্তিশালী হবে।’

আসন্ন ডুরান্ড কাপ ২০২৬ কে সামনে রেখে ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠক সারলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, ২০১৯ সাল থেকেই ডুরান্ড কাপ বাংলায় হচ্ছে। জুলাই মাসের শেষের দিকে ডুরান্ড কাপ শুরু হতে পারে, যেটা চলবে আগস্টের শেষ পর্যন্ত।মোহনবাগান প্রতিনিধি বিনয় চোপড়া গত বছর থেকেই বলে আসছেন ডুরান্ড কাপ বিদেশিহীন করতে। এ বারও সে রকম চিঠি দিয়েছেন। এআইএফএফ হয়তো ডুরান্ডে বিদেশি ফুটবলার চারের বদলে তিন করতে পারে।

পাশাপাশি জাতীয় চ্যাম্পিয়নশিপে অনূধ্ব ২০ বিভাগে সোনা পাওয়া তাহিরা খাতুনকে সংবর্ধনা দেন ক্রীড়া মন্ত্রী।রাজ্যের ক্রীড়াবিদদের পাশে থাকার বার্তাও দেন ক্রীড়ামন্ত্রী। বিভিন্ন ক্লাবদের নিয়ে আসন্ন যোগ দিবসের আলোচনাও করেন তিনি।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...