Saturday, June 27, 2026

নোট বাতিলের তৃতীয় বর্যপূর্তি, এক সুরে মোদি সরকারকে আক্রমণ মমতা-রাহুলের

Date:

Share post:

৮ নভেম্বর ২০১৬ ৷ আর আজ ৮ নভেম্বর ২০১৯ ৷ মাঝে কেটে গিয়েছে গোটা তিনবছর ৷ আজ অর্থাৎ শুক্রবার ছিল নোটবন্দির তৃতীয় বর্ষ। নোট বাতিলের দিনেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দিনটিকে ‘কালো দিন’ হিসেবে চিহ্নিতও করেছিলেন তিনি ৷ নোট বাতিলের তৃতীয় বর্ষপূর্তিতেও ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে ট্যুইট করে তিনি লিখেছেন, ‘বিপর্যয়ের আজ তৃতীয় বর্ষপূর্তি’ ৷

নোটবন্দির তৃতীয় বর্ষে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি রাহুল গান্ধি। নোটবাতিলের দিনেও সরব হয়েছিলেন রাহুল। ট্যুইট করে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাহুল। ট্যুইট করে রাহুল গান্ধি লেখেন, “নোটবন্ধি সন্ত্রাস হামলার তৃতীয় বর্ষ। নোটবন্দি দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। লক্ষ লক্ষ ক্ষুদ্র শিল্পের সর্বনাশ করেছে। এই হামলার পিছনে যাঁরা তাদের এখনও বিচার হয়নি।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...