Friday, April 10, 2026

ছুটির দিনে রায়, নিরাপত্তা বাড়ল সুপ্রিম কোর্টে

Date:

Share post:

কিছুটা আচমকা ও অপ্রত্যাশিতভাবে শনিবার ছুটির দিনেই অযোধ্যা মামলার রায় ঘোষণা করছে সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতের আগে ঘুণাক্ষরেও কেউ টের পায়নি আজই রায় ঘোষণা হবে। সম্ভবত যে কোনও অশান্তির চেষ্টাকে রুখতেই সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যসচিব ও ডিজির কাছ থেকে নিরাপত্তা বন্দোবস্ত সম্পর্কে জেনে নেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এদিন রায় ঘোষণার আগে আঁটোসাটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির সুপ্রিম কোর্ট চত্বর। এক নম্বর কোর্ট রুমে রায় ঘোষণার সময় মামলাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কারুর প্রবেশ নিষেধ। রায় ঘোষণা উপলক্ষ্যে আজ থেকে সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি।

Related articles

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...

তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত 

পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা (Yashvant Verma)। ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর...

ভোটার তালিকায় নাম ওঠেনি! ফের আতঙ্কে মৃত্যু মগরাহাটে

বাংলায় এসআইআর (SIR) শুরু থেকে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে...