Monday, June 15, 2026

ফড়নবিশের ইস্তফা, কাছাকাছি শিবসেনা-কংগ্রেস-এনসিপি

Date:

Share post:

9 তারিখ শেষ হয়ে গেছে মন্ত্রিসভার মেয়াদ। ইস্তফা দিতে হল মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে। কিন্তু বিজেপি-শিবসেনা টানাপোড়েনে এখনও সরকার গঠন হয়নি সেখানে। এরমধ্যেই দুই পক্ষের মন্তব্য ঘিরে ফের জোটসঙ্গীদের মধ্যে নতুন করে মনোমালিন্য দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কাছাকাছি আসছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস। শুক্রবার, মধ্যরাতে বিধানসভার মেয়াদ শেষের কয়েক ঘণ্টা আগেই রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ফড়নবিশ। সেখান থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। দেবেন্দ্রর দাবি, তাঁরা কখনও ফিফটি-ফিফটি ফর্মুলা নিয়ে নিয়ে শিবসেনাকে কোনও প্রতিশ্রুতি দেননি।

উদ্ধব অভিযোগ করেন, দেবেন্দ্র ফড়নবিশ তাঁকে মিথ্যাবাদী বলছেন। শিবসেনা প্রধান জানান, তিনি এই মিথ্যাবাদীদের সঙ্গে থাকতে পারছেন না।

এদিকে, ইস্তফা দিয়েই শিবসেনাকে কড়া আক্রমণ করেন দেবেন্দ্র ফড়নবিশ। পাল্টা, উদ্ধবের বক্তব্যে জোট ভেঙে যেতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। সূত্রের খবর এই পরিস্থিতিতে, বিরোধী জোট কংগ্রেস-এনসিপিকে নিয়ে সরকার গঠনের চেষ্টা শুরু করেছে শিবসেনা।

Related articles

ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির

ফ্রান্সে (France) গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও একাধিক কর্মসূচি শেষ করে ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে সোমবার স্লোভাকিয়ায় (Slovakia) পৌঁছালেন...

আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

ফের যোগীরাজ্যে পুলিশের এনকাউন্টার! মৃত হাই প্রোফাইল খুনের অভিযুক্ত

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ের কুখ্যাত দুষ্কৃতী ইজরায়েল। উন্নাওয়ের সাধু মিলন দাসকে খুনের প্রধান অভিযুক্ত ছিলেন এই...

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...