Thursday, February 26, 2026

বসিরহাট মহকুমায় বুলবুলের তাণ্ডবে বলি ৫

Date:

Share post:

বুলবুলের দাপটে নাকাল রাজ্যবাসী। বিশেষত দুই ২৪ পরগণনা ও পূর্ব মেদিনীপুর ক্ষতিগ্রস্থ হয়েছে বেশি। নেই অনেকের মাথার ওপর ছাদ, নেই খাবার জন্য উপযোগ্য খাদ্য ও পানীয় জল। এরই মধ্যে বসিরহাট মহকুমায় পাঁচজনের মৃত্যি হয়েছে।

জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ থানার মালেকঘুমটিতে ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছে সুচিত্রা মন্ডলের। গাছ চাপা পড়ে বসিরহাটের গোখনার রেবা মন্ডলের মৃত্যু হয়েছে। সন্দেশখালির মধ্যে থুরাপুরের আমিনা বেরা, সন্দেশখালি দাড়ির জঙ্গল এলাকায় বিদেশি সর্দার ও অন্যদিকে বসিরহাটের মাটনিয়ায় বিদ্যুতের খুঁটি পড়ে বছর উনপঞ্চাশের মইদুল গাজীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন – ক্লান্তিহীন কান্তি, নিজের বাড়িতেই খুললেন ত্রাণ শিবির

বসিরহাটের এসডিও বিবেক ভস্মে এ বিষয়ে জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু খবর এসেছে। প্রাথমিকভাবে ১৩ হাজার বাড়ি খতিগ্রস্থ হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। ফসলের ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ জানা গিয়েছে, দ্রোন উড়িয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি করা হচ্ছে।

আরও পড়ুন – ৩ মৃত্যু, তলিয়ে গেল জেটি, লঞ্চ

spot_img

Related articles

অভিমান! প্রসেনজিৎ, শুভশ্রী, যিশুর ‘ত্রিকোণ প্রেমে’র যাত্রা শুরু

টলিপাড়ায় গুঞ্জন ছিলই যিশু সেনগুপ্তের প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল ছবির...

বদলে গেল DP: “রাস্তাই একমাত্র রাস্তা” লিখে লড়াইয়ের বার্তা প্রতীক উরের

দল বদল হয়েছে গত সপ্তাহেই। এবার স্যোশাল মিডিয়ার ছবি (DP) বদলে ফেললেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)।...

পেজ হ্যাক করে পুলিশকেই মেসেজ! ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম পেজের হ্যাকার খুঁজছে পুলিশ

এক সময় সিপিআইএমের রাজ্য সম্পাদক। কখনও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। কখনও গোটা একটা রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকারদের (hacker)...

হস্টেলের বন্ধ ঘরে পচাগলা দেহ! KJNM-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন

কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে (Kalyani JNM Hospital) ডাক্তারি পড়ুয়ার পচগলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের...