Thursday, April 2, 2026

দীপকের বোলিং দাপটে নাগপুরে সিরিজ জয় ভারতের

Date:

Share post:

নাগপুর টি-টোয়েন্টি ম্যাচের আগে সিরিজের ফলাফল ছিল 1-1। দূষণে ভরা দিল্লির বুকে প্রথম বাংলাদেশের কাছে হার স্বীকার করতে হয়েছিল ভারতকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রাজকোটে প্রত্যাবর্তন ঘটায় রোহিত শর্মার ভারত। 30 রানে সিরিজ জয় ভারতের।

যদিও রবিবাসরীয় এই ম্যাচে টস হারতে হয় ভারতকে। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান প্রত্যাশা মতো পারফরম্যান্স না দেখাতে পারলেও সকলের নজর কাড়েন তিন ও চার নম্বরে খেলতে নামা কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার। যখন সইফুল ইসলামের বলে মাত্র দু’রান ও 19 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান, তখন খেলার হাল ধরেন রাহুল এবং শ্রেয়াস। তাঁদের যুগলবন্দীতে 175 রান নিজেদের স্কোরবোর্ডে লাগাতে সক্ষম হয় ভারত। রাহুলের 52 এবং শ্রেয়াসের 62 রানের ওপর ভর করে 5 উইকেট খুইয়ে সৌম্যদের 176 রানের লক্ষ্যমাত্রা দেয় রবি শাস্ত্রির শিষ্যরা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 9 রানে লিটন দাস সাজঘরে ফিরে গেলেও মহম্মদ নঈমের ঝোড়ো 81 রান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহকে স্বস্তি দেয়। যখন নাগপুরের গ্যালারিতে বসে থাকা দর্শকরা ধরেই নিয়েছিল যে, ভারতের হাত থেকে রবিবাসরীয় এই ম্যাচ এবং সিরিজ ফসকে যেতে বসেছে, তখন দীপক চাহারের স্পেলে কুপোকাত হয়ে যায় বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। তার স্পেলে একে একে ফিরে যান সৌম সরকার, মহম্মদ মিঠুন, মুশফিকুর রহিমরা। তবে শুধু চাহার নন, বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া শিবম দুবেও কামাল দেখিয়ে গেলেন। তিনিও তিনটি উইকেট নিয়ে কার্যত ভারতের জয় নিশ্চিত করে দিয়ে গেলেন।

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...