Monday, April 6, 2026

ধর্ষণের কারণে সন্তানের জন্ম, বিক্রি করে ক্ষতিপূরণের নির্দেশ!

Date:

Share post:

এ শুধু ভারতবর্ষেই সম্ভব। প্রথমে ধর্ষণ, তারপর ধর্ষিত বালিকার সন্তান প্রসব, তারপর স্বঘোষিত পঞ্চায়েত বসিয়ে সেই সন্তানকে বিক্রি করে ক্ষতিপূরণ নেওয়ার জন্য চাপ মসজিদের।

ঘটনা বিহারের মজফফরপুর জেলার। এখানকার কাতরা গ্রামে দিনমজুরের মেয়ে অভিযোগকারিণী। তার অভিযোগ, স্থানীয় লোকেরা তারাদি এলাকার মসজিদের মৌলানা মুকুলকে খাবার পাঠাত মেয়েটির হাত দিয়ে। মুকবুল একদন তাকে মিষ্টির সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে ধর্ষণ করে। একবার নয়, টানা দু’মাস ধরে। এবার ঘটনার কথা জানাজানি হতেই যথারীতি মকবুল মেয়েটিকে খুনের হুমকি দিতে শুরু করে। স্থানীয় যুবক ইলেকট্রিশিয়ান মোহম্মদ শোয়েব ঘটনার কথা জানতে পারে। সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে শোয়েবও মেয়েটিকে ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হতেই মসজিদ কমিটি নিজেরাই পঞ্চায়েত বসায় এবং নাবালিকার সন্তানকে বিক্রি করে ক্ষতিপূরণ নিতে বলে। শুধু তাই নয়, সমস্তিপুরের কাঁচপুরে এক পরিবারকে এক লাখ টাকায় সন্তান বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও তৈরি হয়ে যায়। মেয়েটি প্রথমে মসজিদ কমিটির কাছে যায়। তারা তাকে পুলিশের কাছে যেতে বলে। মসজিদ কমিটির সিদ্ধান্ত শুনে মেয়েটি পুলিশের কাছে যায়। ডিএনএ টেস্টের দাবি জানায়। স্থানীয় থানা একটি মহিলা থানার হাতে অভিযোগটি তুলে দেয়। ওই থানা পকসো আইনে মকবুল এবং শোয়েবের নামে অভিযোগ দায়ের করেছে। স্থানীয় পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত চলছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চলছে।

আরও পড়ুন – আজ, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নিষ্ফলা পার হলেই মারাঠাভূমে রাষ্ট্রপতি শাসন !

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...