Monday, April 6, 2026

বেটন কাপ থেকেই ভবিষ্যতের তারকা উঠে আসবে, আশাবাদী প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা

Date:

Share post:

বেটন কাপ হল, এক প্রাচীনতম হকি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট এ বছর পা দিয়েছে ১২৩ বছরে। আর ১২৩তম বেটন কাপের ফাইনাল ছিল আজ, মঙ্গলবার। যেখানে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আর এই ঐতিহাসিক টুরনামেন্ট থেকেই ভবিষ্যতে হকি খেলোয়াড় উঠে আসবে বল আশাবাদী প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা গুরবক্স সিং।

এদিনের এই ফাইনাল ম্যাচ দেখতে সল্টলেকের সাই গ্রাউন্ডে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে সহ প্রাক্তন অলিম্পিয়ান হকি তারকা গুরবক্স সিং। তিনি বলেন,’আমার ভীষণ ভাল লাগছে এখানে এসে। বেটন ক্যাম্প হল হকির এক ঐতিহাসিক টুর্নামেন্ট। আমি নিজেও বেটন কাপ খেলেছি মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের হয়ে। কাস্টমসের হয়েও খেলেছিলাম। চ্যাম্পিয়নও হয়েছি। আমার মনে হয়, এইসব টুর্নামেন্ট খেলোয়াড়ের ভিত তৈরি করে।’

সামনেই টোকিও অলিম্পিক। আর এই মুহূর্তে ভারতীয় হকি দল পাঁচ নম্বর র্যা ঙ্কিংয়ে আছে। তবে টোকিও অলিম্পিকে ভারত ভাল পারফরম্যান্স করবে বলেও আশাবাদী গুরবক্স সিং। প্রসঙ্গত, তিনিও এই টোকিও অলিম্পিক থেকেই সোনা জিতেছিলেন।

অন্যদিকে, বাংলায় হকি বেশ উন্নতি করছে ও নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে বলে দাবি করেছেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বেটন কাপ নিজের মর্যাদা হারাছিল। যখন সেক্রেটারি হয়েছিলাম, তখন থেকে আজ প্রেসিডেন্ট হওয়ার পর অবধি বাংলায় হকির উন্নতির জন্য কাজ করে আসছি। আগামী দিনেও করব। আজ, আবার বেটন কাপ নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে। আগামী দিনেও হকি খেলোয়াড়রা উঠে আসবে ও জাতীয় স্তরে নাম উজ্জ্বল করবে বলে আমি মনে করি।’

রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে অ্যাস্ট্রোটাপ ও হকি নিয়ে যাতে রাজ্য সরকার কিছু ভাবে সেই নিয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়ার আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে ১২৩তম বেটন কাপের ফাইনাল সাই গ্রাউন্ডে জমে উঠেছিল, তা বলাই যায়।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...