Sunday, April 12, 2026

অসমে বিরোধিতা করে কি আটকানো গিয়েছে এনআরসি? প্রশ্ন দিলীপের

Date:

Share post:

অসমে কি বিরোধিতা করে আটকানো গিয়েছে এনআরসি? মঙ্গলবার, বসিরহাটে একটি অরাজনৈতিক বিতর্ক প্রতিযোগিতায় মঞ্চ থেকে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এনআরসি নিয়ে যাঁরা বিরোধিতা করছেন, তাদের কাছে অসম একটি উদাহরণ। সেখানেও বিরোধিতা হয়েছিল। কিন্তু এনআরসি আটকানো যায়নি। এ রাজ্যেও এনআরসি হবে বলে দাবি করেন দিলীপ ঘোষ।

অসমের মানুষ অসুবিধা বোধ করায় তাঁরা সে কথা জানান। সেই অনুযায়ী ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকার। যেসব জায়গায় অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য রয়েছে সেই জায়গাগুলিতে এনআরসি চালু হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলায় এনআরসি হবে না বলে বারবার রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার, সভা থেকে তার বিরোধিতা করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, রাজ্যে বিরোধিতা হলেও এনআরসি হবেই।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...