Saturday, June 20, 2026

ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন মহারাষ্ট্রে, কাল সুপ্রিম কোর্টে শিবসেনার আর্জির শুনানি

Date:

Share post:

এনসিপিকে দেওয়া রাজ্যপালের সময়সীমা শেষ হওয়ার প্রায় পৌনে তিন ঘন্টা আগেই আগামী ছ’ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হল মহারাষ্ট্রে। চলতি পরিস্থিতিতে কোন দলই স্থিতিশীল সরকার গঠন করতে পারবে না জানিয়ে মঙ্গলবার সকালেই কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল। সেই সুপারিশ অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর তাতে সম্মতি দেন রাষ্ট্রপতি। ফলে আজ থেকেই মহারাষ্ট্রে বলবৎ হল রাষ্ট্রপতি শাসন।

এদিকে রাষ্ট্রপতি শাসন জারির তীব্র সমালোচনা করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। তিন দলই বলেছে, বিজেপিকে ঘোড়া কেনাবেচার সুযোগ করে দিতেই তড়িঘড়ি এই ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসন জারি ও তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা না বাড়ানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ক্ষুব্ধ শিবসেনা। শোনা যাচ্ছে, কংগ্রেসের আইনজীবী সাংসদ কপিল সিব্বল লড়বেন শিবসেনার হয়ে। কাল বুধবার সকালেই মামলাটি ওঠার কথা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...