Wednesday, March 25, 2026

পুত্রসন্তানের নাম আয়াংশ রাখলেন অভিষেক

Date:

Share post:

কন্যার পর পুত্র সন্তানের পিতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে মঙ্গলবার অভিষেকের স্ত্রী রুজিরা পুত্র সন্তানের জন্ম দেন। নাম আয়াংশ। সুস্থ আছেন নবজাতক এবং মা। সন্তানকে কোলে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডয়ায় পোস্ট করেন অভিষেক। সেখানে তিনি লিখেছেন, কোনও শব্দে এই অনুভূতি বর্ণনা করা যায় না। আমাদের আকাশ আলোয় ভরে গেল। আমি আর আমার স্ত্রী নতুন অতিথিকে আমাদের পরিবারে অভ্যর্থনা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ, ধন্য ও আনন্দিত।

পাঁচ বছরের কন্যা আজানিয়ার নামের সঙ্গে সাযুজ্য রেখেই পুত্রের নাম রাখা হয়েছে। আয়াংশ নামের অর্থ নানাবিধ। ভগবানের উপহার বা গিফট অফ গড। প্রথম আলো বা ফার্স্ট রে অফ লাইট। বাবা-মায়ের অংশ বা পার্ট অফ পেরেন্টস। বাঙালি ছাড়াও মারাঠি, গুজরাতি, হিন্দি, তেলুগু, তামিল, ওড়িয়াসহ বিভিন্ন ভাষার মানুষই এই নাম ব্যবহার করে থাকেন।

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...