Monday, June 15, 2026

রাজ্যসভা নির্বাচনে আজ মনোনয়ন জমা দেবে তৃণমূল 

Date:

Share post:

দেশজুড়ে মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট (Rajyasabha Election)। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য হয়েছে।বৃহস্পতিবার মনোনয়ন পর্ব জমা দেওয়ার শেষ দিন। পশ্চিমবঙ্গের পাঁচটি আসনেও ভোট গ্রহণ হবে। গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এদিন দুপুর বারোটা নাগাদ তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস রাজীব কুমার(Rajiv Kumar), অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), আইনজীবী মানেকা গুরুস্বামী ((Maneka Guruswami) এবং গায়ক-বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo) রাজ্য বিধানসভায় মনোনয়ন দাখিল করবেন বলে জানা গেছে।

তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রার্থী তালিকায় এবার চমক রয়েছে। চার পেশার ভিন্ন প্রার্থী এবারে মনোনয়ন জমা দেবেন। বাবুল দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ থেকেছেন মোদি ক্যাবিনেটে। তাঁকে এবার উচ্চকক্ষে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে রাজনীতিতে একেবারে নতুন মুখ হিসাবে যাচ্ছেন রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক। যেহেতু অতিরিক্ত প্রার্থী নেই তাই প্রত্যেকের জয় কার্যত নিশ্চিত করেই মনে করা হচ্ছে। বিজেপি প্রার্থী করছে রাহুল সিনহাকে (Rahul Sinha)। তিনিও আজ মনোনয়ন জমা দেবেন।শুক্রবার স্ক্রুটিনির দিন রয়েছে। ৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

 

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...