Monday, June 15, 2026

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

Date:

Share post:

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)। ২৯ জুনের মধ্যে ED-কে পাল্টা যুক্তির জন্য সময় দিয়েছেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত। ১ জুলাই দুপুর দুটোয় মামলার পরবর্তী শুনানি।

সোমবার মামলার শুনানিতে সুজিতের (Sujit Basu) আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, ২০২৩ সাল থেকে চলা মামলায় তদন্ত করছে ইডি। জনপ্রতিনিধির দায়িত্ব সামলেছেন সুজিত। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান দায়িত্ব সামলেছেন। প্রায় সাড়ে তিন বছর তদন্তে ডাকেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবছর মে-তে দুবার ডাকা হয়। দ্বিতীয় হাজিরার দিন ১১ মে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সুজিতের আইনজীবী।

পাল্টা ইডি আইনজীবীর ডিএসজি ধীরজ ত্রিবেদী জানান, মামলায় জবাব দিতে চায় ইডি। সময় দেওয়া হোক। সেই আর্জি মঞ্জুর করে ২৯ জুনের মধ্যে ED -কে পাল্টা যুক্তির জন্য সময় দিয়েছেন বিচারপতি। ১ জুলাই দুপুর দুটোয় মামলার পরবর্তী শুনানি।

Related articles

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...