Monday, June 15, 2026

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

Date:

Share post:

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে এবার মেয়ে দিশানীর (Dishani Chakraborty) নতুন জীবন শুরুর অপেক্ষা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। প্রেমিক মাইলস মান্টজারিসের (Miles Mantzaris) সঙ্গে বাগদান সেরে ফেলেছেন মিঠুনের পালিতা কন্যা দিশানি। সমাজমাধ্যমে (Social Media) সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি ভাগ করে নিয়ে সুখবর জানাতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে অনুরাগীদের বার্তা। আগামী ৬ ডিসেম্বর তাঁদের বিয়ে হওয়ার কথাও জানিয়েছেন দিশানী।

সমুদ্রের পাড়ে গোধূলির আবছা আলোয় ধরা পড়েছে তাঁদের জীবনের সেরা মুহূর্ত। হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে দিশানীকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় মাইলসকে। আংটি পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দুজনে। এই বিশেষ মুহূর্তকে ঘিরে উচ্ছ্বসিত মিঠুন (Dishani Chakraborty) অনুরাগীরাও।

পেশাগতভাবে মাইলস বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। তিনি স্টেডিক্যাম পরিচালনকারী (Steadicam operator) এবং কালারিস্ট (Colourist) হিসেবে কাজ করেন তিনি। তবে প্রচারের আলোয় থাকার চেয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে বেশি পছন্দ করেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে দিশানী ও মাইলসের সম্পর্কের কথা ঘনিষ্ঠ মহলে জানা ছিল। সেই সম্পর্কই এবার পূর্ণতা পেতে চলেছে বিয়ের মাধ্যমে।
আরও খবররাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

দিশানীর জীবনের গল্পটাও কম অনুপ্রেরণার নয়। বহু বছর আগে এক পরিত্যক্ত শিশুকন্যাকে দত্তক নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন মিঠুন চক্রবর্তী। তিনছেলের মতোই স্নেহ, মমতা আর যত্নে তাঁকে বড় করে তোলেন ও যোগিতা বালি (Yogeeta Bali)। বর্তমানে অভিনয় জগতেই নিজের পরিচয় গড়ে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন দিশানী। বিদেশে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবিতে (Short Film) কাজও করেছেন তিনি। কর্মজীবনের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনেও এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়ালেন মিঠুন-কন্যা।

Related articles

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...