Site Logo

ডিএ-পে কমিশনের 'খোঁজ' নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

EBBS Desk·
ডিএ-পে কমিশনের 'খোঁজ' নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের পর এক ফতোয়া চাপাচ্ছে রাজ্যের নতুন বিজেপি সরকার (West Bengal B)। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ওপর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত চাপানোর অভিযোগ উঠছিল। সরকারি কর্মীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার বসানোর পর এবার জারি হলো নতুন ফরমান- বাধ্যতামূলকভাবে পালন করতে হবে 'আন্তর্জাতিক যোগ দিবস'। নবান্নের এই নির্দেশিকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। আরও পড়ুন: মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

Sponsored

Sranchi In Article

গত ১৪ জুন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সই করা একটি নির্দেশিকা প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ প্রশাসনিক মহলের। সেখানে স্পষ্ট বলা হয়েছে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মী, পদস্থ আধিকারিক, চুক্তিভিত্তিক কর্মচারী, পার্ট-টাইম কর্মী, দৈনিক মজুরির শ্রমিক, এমনকি আউটসোর্সিং ও সাম্মানিকভিত্তিক কর্মীদেরও বাধ্যতামূলকভাবে যোগাভ্যাসে অংশ নিতে হবে। এতদিন যোগ দিবস পালনকে স্বাস্থ্যসচেতনতামূলক এবং সম্পূর্ণ স্বেচ্ছামূলক কর্মসূচি হিসেবেই দেখা হতো। কিন্তু নবান্নের নতুন নির্দেশিকায় 'স্বেচ্ছার কোনো জায়গাই রাখা হয়নি। ২১ জুন সকাল ৬:৩০ মিনিট থেকে ৭:৪৫ মিনিট পর্যন্ত এই কর্মসূচিতে সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে দায়িত্ব দিয়েছে সংশ্লিষ্ট দফতরের প্রধান, জেলাশাসক এবং বিভাগীয় কমিশনারদের উপর। গোটা প্রক্রিয়া তদারকির জন্য 'যোগ সঙ্গম' পোর্টালে নথিভুক্তিকরণ এবং নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →