Wednesday, March 25, 2026

পরিবেশরক্ষায় বর্জ্যের পাহাড় ভাঙবে পুর দফতর

Date:

Share post:

পরিবেশ নির্মল রাখতে রাজ্যের মাথা ব্যথার কারণ হচ্ছে ধাপার মতো বড় ভাড়ারগুলি। কারণ ইতিমধ্যেই এগুলির ৯০ শতাংশ ভরে গিয়েছে। ফলে সেগুলি উপচে দূষণ ছড়াচ্ছে। পরিবেশ রক্ষায় এবার বর্জ্যের পাহাড় ভাঙার কাজ শুরু করছে সরকার। আদালতের নির্দেশে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এই কাজ করবে। সহযোগিতা করবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আদালতের নির্দেশ অনুযায়ী, আর্থমুভার দিয়ে পাহাড় ভেঙে বিভিন্ন ধরনের বর্জ্যকে বিজ্ঞানসম্মত ভাবে আলাদা করা হবে। তারপর বিশেষ এক যন্ত্রের মধ্যে দিয়ে আবর্জনা পাঠানো হবে। এর জেরে বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা হয়ে যাবে। জৈব পচনশীল অংশ থেকে তৈরি হবে জৈব সার। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আলাদা হবে। ধাতু, ই-বর্জ্যগুলিও আলাদা ভাবে সংগ্রহ করা হবে। জৈব সারের পাশাপাশি বিদ্যুৎও তৈরি হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন – যে ১০ দফা দাবি নিয়ে বিজেপির পুরসভা অভিযান

পরিবেশমন্ত্রী জানান, এ নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। বাইপাসের ধারে ধাপার মতো রাজ্য জুড়ে ১০২টি বর্জ্যের পাহাড় অর্থাৎ বড় ভাগাড় রয়েছে। সেগুলির ৯০ শতাংশের বেশি ভর্তি হয়েছে গিয়েছে। যার জেরে উপচে পড়ছে বর্জ্যের স্তূপ।

এর পাশাপাশি, রাজ্যের আটটি মডেল শহর ও প্রতি জেলায় অন্তত তিনটি করে গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎস থেকেই কঠিন বর্জ্য পৃথকীকরণ, পৃথক ভাবে সংগ্রহ এবং পুনর্ব্যবহারের ব্যবস্থাও চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ করতেও পুলিশের সঙ্গে আলোচনা করেছে পর্ষদ।

আরও পড়ুন – নৃশংসভাবে মারা হল একটি গর্ভবতী বিড়ালকে, তারপর যা হল

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...