Friday, June 19, 2026

আট দশক একসঙ্গে কাটানোর পর একইদিনে মৃত্যু শতায়ু দম্পতির

Date:

Share post:

ঈশ্বরকে সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়ার পর একসঙ্গে কাটিয়েছেন জীবনের আট দশক। জীবনের শেষ মুহূর্তেও
একে অন্যকে ছাড়লেন না। মাত্র ৩০ মিনিটের মধ্যে মৃত্যু হল তামিলনাড়ুর এক শতায়ু দম্পতি। ভেত্রিভেল (১০৪) এবং পিচাই (১০০)। জানা গিয়েছে, মাত্র ৩০ মিনিটের ব্যবধানে তাঁদের মৃত্যু হয়।

এমন ঘটেছে, পুডোকোট্টাই জেলার কুপ্পাকুডিতে। পরিবার সূত্রে খবর, সোমবার রাতে বুকে ব্যথা অনুভব করেন ভেত্রিভেল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বামীর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন শতায়ু স্ত্রী।

অন্যদিকে, পরিবারের অন্যান্য সদস্যরা ভেত্রিভেলের শেষযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় স্বামীর পাশে অজ্ঞান হয়ে পড়ে যান পিচাই। সেখানেই তাঁর মৃত্যু হয়। শতায়ু দম্পতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই শতায়ু দম্পতি রেখে গেলেন তাঁদের পাঁচ ছেলে, এক মেয়ে এবং ২৩ জন নাতি-নাতনিকে।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...