Friday, June 19, 2026

প্রচারে সকলেরই দাবি, করিমপুরে তাঁরা জিতছেন!

Date:

Share post:

২৫ নভেম্বরের ভোটকে পাখির চোখ করে প্রচারে ঝড় করিমপুরে ডান-বাম গেরুয়ার। সকলে রাস্তায়।
তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ের সমর্থনে প্রচারে ঝড় তুললেন মহুয়া মৈত্র ও আবু তাহের খান। জমশেরপুর, হরেকৃষ্ণপুর, নাটনা সহ নানা জায়গায় রোড শো করলেন। মাঝেমধ্যে পথসভা। প্রচারের টার্গেট অবশ্যই বিজেপি। তাদের দিকে অভিযোগ বিভাজনের রাজনীতি আর এনআরসি নিয়ে মানুষকে আতঙ্কিত করা। বুধবার সারা দিন হুড খোলা জিপে প্রচার সারলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। ঘুরলেন করিমপুর বাজার সহ পঞ্চায়েত এলাকা। অন্যদিকে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী গোলাম রাব্বির সমর্থনে থানাপাড়া সংলগ্ন এলাকায় পথসভা করলেন দুই দলের শীর্ষ নেতারা। একদিকে অধীর চৌধুরী, অন্যদিকে মহম্মদ সেলিম। দুই নেতা দলের প্রার্থীকে নিয়ে সভা করলেন। একদিকে বিজেপির এনআরসিকে যেমন আক্রমণ করলেন অন্যদিকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের সন্ত্রাসের কথাও মানুষকে মনে করিয়ে দিলেন। দুই নেতার দাবি, তৃণমূল বিজেপিতে কোনও ফারাক নেই। থাকে একটি ঘরে। শুধু মাঝখানে রয়েছে পাঁচিল।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...