Friday, June 19, 2026

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

Date:

Share post:

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল আগ্নেয়াস্ত্র (fire arms)। উত্তর চব্বিশ পরগণার মছলন্দপুরে গ্রেফতার জেলা পরিষদ কর্মাধ্যক্ষের ভাইয়ের বাড়ির জমি থেকে গোবরডাঙা থানার পুলিশ (Gobardanga police station) শুক্রবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা ও তাঁর ভাই সুজিত সাহাকে বুধবার গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি (extortion) ও ভোট পরবর্তী হিংসার (post poll violence) অভিযোগ ছিল। গ্রেফতারির সময়ই তাঁদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছিল। এরপরেও তাঁদের সম্পত্তিতে তল্লাশি জারি রেখেছিল পুলিশ।

আরও পড়ুন : বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

শুক্রবার মছলন্দপুরে অজিত সাহার ভাই সুজিত সাহার জমিতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় জমির পাঁচিলের ধারে এক জায়গায় পাতা দিয়ে ঢাকা একটি অংশ দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর সেই পাতা সরাতে বেরিয়ে পড়ে কালো ত্রিপল ঢাকা একটি ব্যাগ। ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে একাধিক আগ্নেয়াস্ত্র (fire arms)। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩ টি দোনলা বন্দুক, বেশ কিছু কার্তুজ।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...