Saturday, June 20, 2026

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

Date:

Share post:

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি। সোমবার মন্ত্রিসভা (cabinet) গঠন হলে সেই পদে নাম ঘোষণার ইঙ্গিত। তার আগেই বাংলায় শিল্প (industrialisation) নিয়ে একাধিক বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এবার জমি নীতি নিয়ে এসইজেড (SEZ) সম্পর্কিত বার্তা স্পষ্ট করলেন তিনি।

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিল্পপতিরা বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন, আগেই দাবি করেছিলেন শমীক। এবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে একেবার নাম ধরে ধরে শিল্পপতিদের কথা বলেন তিনি, যাঁরা বাংলায় শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে শিল্প স্থাপনের সমস্যা হিসাবে আগেই শমীক জানিয়েছিলেন, বাংলার জমিনীতি (land policy) নিয়ে সমস্যা। এদিন তিনি জানান, এসইজেড (SEZ) নিয়ে নীতি নির্ধারণ প্রয়োজন। এসইজেডের আধুনিকীকরণ প্রয়োজন। সেটা নিয়ে কেন্দ্র সরকারও চিন্তা ভাবনা করছেন।

আরও পড়ুন : সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় শিল্প সম্ভাবনার কথা বলতে গিয়ে শুক্রবার শমীক সরাসরি জানান, সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গিয়েছে। সেখানে শিল্পই স্থাপিত হবে। ইমিটেশন জুয়েলারির হাব তৈরি করব আমরা। তাঁদের পাশে সরকার দাঁড়াব। সিঁথি, ডোমজুড়ে যে কাজ হচ্ছে তাঁরা চিনের ইমিটেশনকে হারিয়ে দিয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...