Wednesday, March 25, 2026

উৎকণ্ঠা বাড়িয়ে এ রাজ্যেও তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, কারণ জানালেন কারামন্ত্রী

Date:

Share post:

NRC- উৎকণ্ঠা বৃদ্ধি করে এই বঙ্গেও শেষ পর্যন্ত তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প! প্রশ্ন উঠেছে, এই ক্যাম্পের সঙ্গে NRC-র যোগাযোগ কতখানি?
রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস স্পষ্টভাবেই বৃহস্পতিবার জানিয়েছেন, “অযথা এ নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশেষ এক চক্র এ কাজ করছে।এই ক্যাম্পের সঙ্গে NRC-র একশ’ মাইলের মধ্যে কোনও যোগ নেই। আতঙ্কিত হওয়ার কোনও কারণই নেই”।

কলকাতার লাগোয়া রাজারহাটে তৈরি হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। শুধু রাজারহাট নয়, বনগাঁর কাছে আরও একটি ক্যাম্প তৈরি হবে। তাহলে কেন এই ক্যাম্প?
উজ্জ্বলবাবু এদিন বলেছেন, “সম্পূর্ণ অন্য কারণে এই ক্যাম্প তৈরি করা হচ্ছে। নানা অপরাধে যুক্ত থাকার জন্য গত কয়েক বছরে প্রায় 250 জন বিদেশিকে রাজ্য সরকার বিভিন্ন কারণে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে 140 জনকে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বিদেশি বন্দি আছে 110 জন। এই বন্দিদের জন্য অন্য বন্দিদের নানা সমস্যা হচ্ছে। সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিদেশি বন্দিদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সব বিদেশি বন্দিদের রাখার জন্যই এই ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এর আর কোনও কারণ নেই”।

কারামন্ত্রী বলেন, ” বন্দি থাকা শতাধিক বিদেশিরা বন্দির অধিকাংশই নাইজিরিয়ার নাগরিক। গত দেড়-দু বছরে কোকেন-সহ একাধিক নিষিদ্ধ জিনিস পাচার ও বিক্রি করার ঘটনায় এই নাইজিরিয়ার নাগরিকদের গ্রেফতার করা হয়। বন্দিদের মধ্যে কলকাতা ময়দানের একধিক ফুটবলারও ছিল। বন্দিদের মধ্যে শিশু-সহ কিছু মা-ও আছে। মেয়াদ শেষে এদের দেশে ফেরত পাঠানো হবে। তার আগে এদের আলাদাভাবে রাখা হবে এই ডিটেনশন ক্যাম্পে।”

আরও পড়ুন-শহরে ফের মাদক-সহ ধৃত কারবারি

 

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...