Tuesday, March 31, 2026

ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ‘ক্রিকেটের ঈশ্বর’

Date:

Share post:

বর্তমানে ক্রিকেট ঐতিহ্য হারাচ্ছে, এমনটাই মত সচিন তেন্ডুলকরের। ক্রিকেটের ঐতিহ্যশালী ফরম্যাট হল, টেস্ট। আর সেই টেস্ট নিজের ঐতিহ্য হারাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচিন। যদিও তাঁর কারণও তিনি তুলে ধরেছেন।

এ বিষয়ে তেন্ডুলকর বলেছেন, ‘সত্তরের দশকে সুনীল গাভাসকর বনাম অ্যান্ডি রবার্টস অথবা ডেনিস লিলি বনাম ইমরান খান যে লড়াইটা উপভোগ করত ক্রিকেটবিশ্ব, বর্তমানে সেই লড়াইটা আর চোখে পড়ে না। অদূর ভবিষ্যতে আমি এমন কোনও ফাস্ট বোলার দেখছি না, যে টেস্ট ক্রিকেটেকে ধরে রাখবে। খুব কম এমন ফাস্ট বোলার রয়েছে, যারা টি-২০ ও একদিনের ফরম্যাট খেলার পাশাপাশি টেস্ট খেলছে। কিন্তু টেস্ট স্পেশালিস্ট বোলার দেখতে পারছি না। ফাস্ট বোলারের গুনাগুন যে কোনও বোলারের থেকে তাঁকে অনেক এগিয়ে রাখে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ক্রিকেটের মান অনেক পড়ে গিয়েছে, যা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে খুবই দুঃখজনক। ক্রিকেটের মান আবার ফিরে আসা উচিত।’

আরও পড়ুন – প্রথম দিনের শেষে বেকায়দায় বাংলাদেশ, ছুটছে কোহলি ব্রিগেড

এখানেই থামেননি সচিন। তাঁর আরও সংযোজন, ‘এর জন্য আমি ক্রিকেটের পরিবেশকে দায়ী করছি না। আমার মনে হয়, যে পিচে খেলা হয়, সেটার ভূমিকা আছে মনে হয়। যদি আমরা এমন পিচ দিতে পারি, যেখানে ফাস্ট বোলার এবং তার পাশাপাশি স্পিনারদেরও সাহায্য হতে পারে। এরকম হলেই একমাত্র ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।’ এভাবেই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন ‘ক্রিকেটের ঈশ্বর’।

আরও পড়ুন – শামি-উমেশদের বোলিং দাপটে ধস নামল বাংলাদেশে

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...