Friday, June 19, 2026

সীমা ছাড়িয়ে যাচ্ছেন, নাম না করে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নাম না করে এবারে সরাসরি রাজ্যপালকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার ভাষায় বললেন, কেউ কেউ সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন। মনোনীত ব্যক্তি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বিজেপির মুখপাত্র হিসেবে কারও মুখে কথা শোনা যাচ্ছে। বৃহস্পতিবার নবান্নে দাঁড়িয়ে এভাবেই রাজ্যপাল জাগদীপ ধনকড়ের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যুক্তরাষ্ট্র কাঠামোর কথা। বলেন কেন্দ্রীয় সরকার নির্বাচিত সরকার তারা সংবিধান মেনে কাজ করবে। রাজ্য সরকারও নির্বাচিত, তারাও সংবিধানের পরিধির মধ্যে কাজ করবে। কিন্তু যদি সাংবিধানিক প্রধান সংবিধানকে অমান্য করেন তবে সেটাও দেখা উচিত কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন-JNU-তে ভাঙচুর বিবেকানন্দর মূর্তি

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...