Friday, June 19, 2026

JNU-তে ভাঙচুর বিবেকানন্দর মূর্তি

Date:

Share post:

ফের নৃশংস কাণ্ড। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (JNU) বিবেকানন্দের মূর্তি ভাঙচুর। জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের কথায়, ‘বিবেকানন্দের মূর্তি ভাঙাকে সমর্থন করি না। আমরা আলাপ-আলোচনার মধ্যে সমস্যার সমাধানে বিশ্বাসী। এটা জেএনইউ ছাত্ররা করেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোনও ধরনের গুন্ডামিকে সমর্থন করে না। তবে আন্দোলনকে বিপথগামী করতে নানা ধরনের অপপ্রচার চলছে।”

সংবাদসংস্থা এএনআই মূর্তির কিছু ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে গেরুয়া কাপড়ে ঢেকে রাখা হয়েছে বিবেকানন্দের মূর্তি।

ন্যাশনল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) নেতা সানি ধিমান জানিয়েছেন, ‘আমরা এই ঘটনার নিন্দা করি। জেএনইউ ক্যাম্পাসে বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করা হয়নি, কিছু লোক তার বেদির ওপর কালি লেপে গালমন্দ লিখেছিলেন। আমি মনে করি না জেএনইউর কোনও শিক্ষার্থী এটি করতে পারে। এখন আমরা এটি পরিষ্কার করেছি।’

আরও পড়ুন-অযোধ্যার অধিগৃহীত এলাকাতেই জমি চায় মুসলিম সংগঠনগুলি

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...