Friday, June 19, 2026

অযোধ্যার অধিগৃহীত এলাকাতেই জমি চায় মুসলিম সংগঠনগুলি

Date:

Share post:

অযোধ্যার বিতর্কিত জমিতে রামলালার মন্দির গড়ে তোলার পাশাপাশি মসজিদ তৈরির জন্য সরকারকে বিকল্প 5 একর জমির বন্দোবস্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পর বিভিন্ন মুসলিম সংগঠনগুলি দাবি তুলেছে, মসজিদ গড়ার জমি সরকারের অধিগৃহীত এলাকা থেকেই দিতে হবে। অন্যত্র জমি বরাদ্দ হলে তা নেওয়া হবে না।

অযোধ্যা মামলার অন্যতম পক্ষের প্রতিনিধি ইকবাল আনসারি বলেন, সরকার জমি দিতে চাইলে আমাদের সুবিধা হয় এমন জায়গাতেই তা দিতে হবে। সরকার অযোধ্যার যে 67 একর জমি অধিগ্রহণ করেছিল তার থেকেই 5 একর জমি মসজিদ গড়ার জন্য দিতে হবে। তা না হলে আমরা জমি নেব না। মুসলিম পক্ষের আরেক মামলাকারী হাজি মেহবুব বলেন, আমরা ললিপপ চাই না। সরকার স্পষ্ট জানাক কোথায় জমি দেওয়া হবে। অল ইন্ডিয়া মিল্লি আমিন কাউন্সিলের সাধারণ সম্পাদক খালিক আহমেদ খান, অযোধ্যা পুরসভার প্রতিনিধি হাজি আসাদ আহমেদ বা স্থানীয় মৌলবী মৌলানা জালাল আশরাফ সকলেরই মত, মুসলিম আবেগকে সম্মান জানিয়ে অধিগৃহীত এলাকাতেই জমি দেওয়া হোক। নতুবা কোনও দানের প্রয়োজন নেই। জমিয়ত উলেমা হিন্দের অযোধ্যার সভাপতি মৌলানা বাধা খানের বক্তব্য, মুসলিমরা বাবরি মসজিদের জন্যই লড়াই করেছিল, অন্য কোনও জমির জন্য নয়।

আরও পড়ুন-প্রেসিডেন্সির ছাত্র ভোটের গণনা শুরু, আপাতত সামান্য এগিয়ে SFI

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...