Friday, June 26, 2026

পুরুলিয়ায় রহস্য মৃত্যু তৃণমূল নেতার, ভোটের আগে চাঞ্চল্য

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পুরুলিয়ায় খুন তৃণমূলের জেলা পরিষদ (Zilla Parishad) সদস্য। গাড়ি থেকে নেমে দুষ্কৃতিদের এলোপাথাড়ি মারে প্রতুল মাহাতো (Pratul Mahato) নামে ওই নেতার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনার পরই তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে বরাবাজার থানার (Barabajar police station) পুলিশ। তবে নির্বাচনের আগে কারা কোন উদ্দেশ্যে খুন করল দলের দক্ষ সংগঠক প্রতুল মাহাতোকে, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে।

রবিবার সন্ধ্যায় বরাবাজারের কাশবহাল এলাকায় ওষুধ কিনে বেড়াদা গ্রামে ফিরছিলেন প্রতুল মাহাতো। সেই সময় ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি তাঁর গাড়িকে ওভারটেক (overtake) করার ঘটনা নিয়ে বচসা শুরু হয়। ঝাড়খণ্ডের গাড়িটি থেকে মদ্যপ যুবকরা বেরিয়ে এসে প্রতুলের উপর চড়াও হয় বলে স্থানীয়দের দাবি। পরে গুরুতর আহত অবস্থায় বরাবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর স্থানীয়দের তৎপরতায় তিনজন অভিযুক্তকে আটক করে পুলিশ।

বিনা প্ররোচনায় প্রতুলের উপর কেন দুষ্কৃতিরা চড়াও হল, প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। এদের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার (Purulia SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দেন। আটক করা হয়েছে ঝাড়খণ্ডের গাড়িটিও। তবে এক দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...