Sunday, June 14, 2026

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা, শোক প্রকাশ রাজনৈতিক মহলের

Date:

Share post:

৭০ বছর বয়সে প্রয়াত মাধবীরাজে সিন্ধিয়া (Madhavi Raje Scindia Passed Away)।লোকসভা ভোটের (Loksabha Election) মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সিন্ধিয়া রাজপরিবারের প্রবীণ সদস্য বুধবার সকাল ৯টা ২৮ মিনিটে হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মাধবীরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের বিশিষ্টরা।

রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার পুত্রবধূ এবং মাধবরাও সিন্ধিয়ার স্ত্রী মাধবী রাজে সিন্ধিয়া আদতে নেপালের বাসিন্দা ছিলেন। নেপালের রাজকন্যার বিয়ের আগে নাম ছিল কিরণ রাজলক্ষ্মী। একজন জনসেবক হিসেবে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বহু দাতব্য চালাতেন সিন্ধিয়া গৃহিণী। শাশুড়ি তথা রাজমাতা বিজয় রাজের বিজেপি রাজনীতির ঘোরতর বিরোধী ছিলেন তিনি। মাধব রাও বিমান দূর্ঘটনায় মারা যাওয়ার পর তরুণ পুত্র জ্যোতিরাদিত্যের সঙ্গেই ছিলেন মাধবী। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সেপসিসে ভুগছিলেন। দিল্লির এইমসে তাঁকে ভর্তি করা হয়।বেশ কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। আগামিকাল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...