Wednesday, June 24, 2026

হাওড়ায় যে পথ বাকি ছিল সন্ধেয় ফের সেখানে পদযাত্রা মমতার, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

নির্বাচনের আগে কোনও এলাকার মানুষের ভাবাবেগকে ছুঁয়ে যেতে বাকি রাখেননি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়াতেও তার ব্যতিক্রম হল না। বর্ণাঢ্য রোড শোতে জনপ্লাবনের সাক্ষী থাকার পরেও বাকি ছিল কিছু পথ। সন্ধ্যায় ফের সেই পথে আবার পদযাত্রা করলেন মমতা।

সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় আবার হাওড়ায় আসেন। হাওড়া ময়দানের বাঙালবাবুর ব্রিজ পেরিয়ে সিইএসসির অফিসের সামনে থেকে জিটি রোড ধরে পিলখানা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এলাকাবাসীদের উদ্দেশ্যে জানান, ‘আমাকে প্রথমে এই পথের কথা বলা হয়নি। পরে এখান দিয়ে পদযাত্রা হয়নি খবর পেয়ে আমি আবার এসে পদযাত্রা করলাম।’ তখনও তাঁকে দেখতে রাস্তার দুধারে ভিড় উপচে পড়েছিল।

রোড শোয়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালবাবুর ব্রিজ পেরিয়ে সালকিয়া এসি মার্কেট, গোলাবাড়ি থানার সামনে দিয়ে গিয়ে পিলখানা মোড় থেকে ডানদিকে বেঁকে চৌরাস্তার আগে জটাধারী পার্কের কাছে আসেন। এরপর ফিরে যান। সন্ধ্যায় ফের হাওড়ায় এসে সিইএসসি অফিসের সামনে পিলখানা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মমতা আবার এসে এখানে পদযাত্রা করায় বেজায় খুশি এলাকার বাসিন্দারাও।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...