Saturday, June 20, 2026

রাঁচি-হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! আতঙ্কিত যাত্রীরা

Date:

Share post:

ফের চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক! সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই এমন দুর্ঘটনায় রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, সোমবার কাকভোরে রাঁচি থেকে হাওড়াগামী (Howrah) ইন্টারসিটি এক্সপ্রেসে (Intercity Express) আচমকাই আগুন আতঙ্ক ছড়ায়। ঝাড়খণ্ডের (Jharkhand) জনহা স্টেশনের কাছে এদিন ভোর ৬টা ২০ নাগাদ আচমকাই দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, সোমবার সকালে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ ট্রেনের বি-টু কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। গোটা কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সামনে আসতেই প্রাণভয়ে যাত্রীরা ছোটাছুটি করতে শুরু করেন। যদিও রেলের তরফে দাবি করা হয় ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ধোঁয়া বেরতে শুরু করে।


ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে রেলের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে ঠিক কী কারণে ধোঁয়া বেরোতে শুরু করে তা এখনও জানা যায়নি। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে এদিন বেশ কিছুক্ষণ ট্রেন আটকে থাকলেও পরে তা হাওড়ার উদ্দেশে রওনা দেয় বলে খবর।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...