Friday, June 26, 2026

তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নেই! চলতি সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

চলতি সপ্তাহেও তাপপ্রবাহের (Heatwave) হাত থেকে নিস্তার নেই দক্ষিণের জেলাগুলির। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও সোমবার থেকে তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে সোমবার হাওয়া অফিস জানিয়েছে, তীব্র দাবদাহ থেকে এখনই মুক্তি মিলবে না রাজ্যবাসীর। এদিন আলিপুরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

অন্যদিকে উত্তরের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না চললেও তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল থেকে তাপপ্রবাহের কারণে কলকাতা পুড়লেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে আকাশ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ছ’ডিগ্রি বেশি।

তবে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে তাঁরা জানিয়েছেন, মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত গরম আর বাড়বে না। আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...