Friday, June 26, 2026

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারে! দমকলের ১৫ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে 

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বড়বাজারের (Barabazar) প্লাস্টিকের গুদামে (Plastic Godown) বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের মোট ১৫ ইঞ্জিন। প্রাথমিক তদন্তে অনুমান, গুদামে দাহ্য পদার্থ এবং প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ আকার ধারণ করে। সোমবার ভোররাতে আচমকাই ওই গুদামে আগুন লেগে যায় বলে খবর। বড়বাজারের নাখোদা মসজিদের কাছেই এই গুদামটি অবস্থিত।

সোমবার সাতসকালে আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়েরা বেরিয়ে এসে নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসুও (Sujit Bose)। ঘটনাস্থল পরিদর্শন করে দমকল মন্ত্রী বলেন, দমকলকর্মীদের ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন কুলিং প্রসেস চলছে। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখতে হবে। তবে এখন সবচেয়ে আগে আগুন পুরোপুরি নেভানোই আমাদের লক্ষ্য। তারপর আমরা খতিয়ে দেখব ওই গুদামে কাগজপত্র ঠিকঠাক ছিল কি না, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কি না। তবে এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয় দমকলকর্মীদের। সূত্রের খবর এলাকা ঘিঞ্জি হওয়ায় যে গুদামে আগুন লেগেছে, সেখানে পৌঁছতে পারেনি দমকলের ইঞ্জিন। দূর থেকেই আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা।

সূত্রের খবর, গুদামে রাসয়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। তবে শুধু গুদাম নয় পাশের একটি বহুতলেও আগুন ছড়ায়। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। যদিও পরে দমকলকর্মীদের চেষ্টায় গুদামের পাশের বহুতল থেকে বাসিন্দাদের উদ্ধার করে বাইরে বার করে আনা হয়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে আসেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিমও। তবে এদিন তাপস ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, বিজেপি এখানে নোংরা রাজনীতি করতে এসেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...