Friday, June 12, 2026

রক্তাক্ত লন্ডনের রাস্তা, প্রকাশ্যে ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধাকে কুপিয়ে খুন!

Date:

Share post:

ফের রক্তাক্ত লন্ডনের (London) রাস্তা। এবার প্রকাশ্য দিবালোকে বাসস্টপে (Bus Stop) ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত মহিলার নাম অনীতা মুখে (৬৬)। তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসে মেডিক্যাল সেক্রেটারির পদে কর্মরত ছিলেন।

সূত্রের খবর, গত সপ্তাহে লন্ডনের এডগার অঞ্চলের একটি বাসস্টপে দাঁড়িয়ে থাকার সময় তাঁর উপরে আচমকাই হামলা চালায় অভিযুক্ত তরুণ। বুকে ও গলায় ছুরির কোপ বসানোর অভিযোগ সামনে আসে। এরপরই তড়িঘড়ি পুলিশের কাছে খবর গেলে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয় তাঁকে। শুরু হয় চিকিৎসা। কিন্তু বাঁচানো যায়নি অনীতাকে। তবে প্রকাশ্য রাস্তায় হামলার কারণে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বয়স ২২ বছর।

 

অভিযুক্তকে ইতিমধ্যেই ওল্ড বেলি আদালতে তোলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি অগাস্টে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।


Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...