Friday, June 19, 2026

রাজ্য সরকারের স্কলারশিপের জন্য আবেদনপত্র তলব

Date:

Share post:

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বেশ কিছু স্কলারশিপ চালু করছে রাজ্য সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্র-ছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ রয়েছে। পাশাপাশি, স্বামী বিবেকানন্দের নামে মেধাভিত্তিক স্কলারশিপ, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য পৃথক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। মেরিট কাম মেন্স স্কলারশিপ রয়েছে সংখ্যালঘুদের জন্য।

মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপ প্রকল্পের অধীন নবান্ন স্কলারশিপ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন – কোচবিহারে পালিত হচ্ছে রসগোল্লা দিবস

• যাঁরা এখন ক্লাস ইলেভেন, টুয়েলভে পড়ছেন, অথবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।

• বছরে ১০০০০ টাকা দেওযা হবে।

• যোগ্য পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

• কোনও অনুমোদিত বোর্ড, কাউন্সিল অথবা ইউনিভার্সিটি থেকে পাশ করতে হবে।

• মাধ্যমিকে ন্যূনতম ৬৫% ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০% পেতে হবে। কলেজ এবং স্নাতকোত্তর ক্ষেত্রে ৫৫% নম্বর পেতে হবে।

• তবে যারা ৭৫%-র বেশি নম্বর পেয়েছেন, তাঁরা এরজন্য এই স্কলারশিপ পাবেন না।

• আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় ৬০০০০ টাকার মধ্যে হতে হবে।• তবে যাঁরা ইতিমধ্যেই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও স্কলারশিপ পাচ্ছেন, তাঁরা আর নবান্ন স্কলারশিপ পাবেন না।

আরও পড়ুন – শান্তিপুরের বিধায়কের গাড়ি ভাঙচুর

এর পাশাপাশি, স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত স্কলারশিপের জন্য আবেদন চাওয়া হয়েছে। মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ চালু হয়েছে। যেসব ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন তারা স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নীচে হতে হবে। এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে করতে হবে, তাই আবেদন করার পরে কোনও নথি আলাদাভাবে জমা দিতে হবে না।

ওএএসএসআইএস স্কলারশিপ ২০১৯ এবং মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে।

এই ওয়েবসাইটগুলিতে সার্চ করলে বিশদে জানা যাবে:

1. নবান্ন স্কলারশিপ => http://bit.ly/nabanna19
2. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) => http://bit.ly/wbsvmcm
3. SC, ST, OBC স্কলারশিপ (OASIS) => http://bit.ly/wboasis
4. মেরিটকাম মেন্স স্কলারশিপ (সংখ্যালঘুদের জন্য) => ht…

আরও পড়ুন – উৎকণ্ঠা বাড়িয়ে এ রাজ্যেও তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, কারণ জানালেন কারামন্ত্রী

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...