Friday, June 19, 2026

কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পথ অবরোধ

Date:

Share post:

কলেজ স্ট্রিটে পথ অবরোধ করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের দাবি, সেমিস্টার পিছোতে হবে। তা না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছে তারা। নির্দিষ্ট সময়ের আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা আয়োজন করতে চাইছে। পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তারা নিতে পারেনি। সেক্ষেত্রে কোনভাবেই নির্দিষ্ট সময়ের আগে সেমিস্টার তারা মানবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি বলা সত্বেও, কোনও সুরাহা হয়নি। তারই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ করছে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদের দাবি না মানে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।

একদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। তারই ২০০ মিটারের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের অবরোধ সামলাতে নাজেহাল পুলিশ প্রশাসন। পথ অবরোধ থাকায় কলেজ স্ট্রিট চত্বরে ব্যাপক যানজট তৈরি হয়েছে।

আরও পড়ুন-কেন রাফালে ধাক্কা খেল বিরোধীরা?

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...