Tuesday, June 16, 2026

মাধ্যমিকের খাতা দেখেছেন কতজন ‘চাকরিহারা’ পরীক্ষক? কী জানালেন শিক্ষামন্ত্রী-পর্ষদ সভাপতি

Date:

Share post:

মাধ্যমিকের ফল বেরোনোর আগেই হাইকোর্টের রায় চাকরিহারা ২৬ হাজার। তার মধ্যে একটা বড় অংশ শিক্ষক-শিক্ষিকা। ফলে রেজাল্ট বেরোনোর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মাধ্যমিকের (Madhyamik) খাতার মূল্যায়ন যাঁরা করেছেন, তাঁদের মধ্যে কতজন অযোগ্য শিক্ষক? বৃহস্পতিবার ফল প্রকাশের পরেই এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে (Ramanuj Ganguli)। কী জানিয়েছেন তারা?

ব্রাত্য বসুকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানিয়ে দেন, এই নিয়ে সিবিআইকে (CBI) জিজ্ঞেস করতে। এদিকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguli) জানান, শিক্ষকতার ন্যূনতম দুবছরের অভিজ্ঞতা থাকলে তিনি পরীক্ষক হতে পারেন, এছাড়াও যাঁরা ১৫ বছর চাকরি করেছেন তাঁরা প্রধান পরীক্ষক হতে পারেন। কোনও নির্দিষ্ট ইয়ার অফ রিক্রুটমেন্ট দেখে কাউকে পরীক্ষক করা হয় না বা কোনও টিচারের সেভাবে সার্ভিস কন্ডিশনে লেখাও থাকে না বলে আমরা জানিও না। স্কুলের কাছ থেকে পরীক্ষকের তালিকা নেওয়া হয়েছে। আমরা কিন্তু আপডেট করেছি আমাদের এগজামিনার লিস্ট, হেড এগজামিনার লিস্ট।
তবে বাতিল হওয়া ওই চাকরিপ্রার্থীদের মধ্যে ঠিক কতজন খাতা দেখেছেন সেই প্রসঙ্গে রামানুজ বলেন, এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকরাই সঠিক উত্তর দিতে পারবেন। কারণ তাঁরাই শিক্ষকদের নামের তালিকা দিয়েছেন।




Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...