Tuesday, June 23, 2026

টলিপাড়ায় ফের চাঞ্চল্য, উঠতি অভিনেত্রীর রহস্য মৃত্যু!

Date:

Share post:

ফের টলি পাড়ায় দুঃসংবাদ। এবার এক উঠতি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা অভিনেত্রীর নাম সুস্মিতা দাস। বয়স মাত্র ২১ বছর। দক্ষিণ।কলকাতার হরিদেবপুর থানা এলাকার বনমালী ব্যানার্জি রোডের ঘটনা। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কে জটিলতার কারণেই ওই অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন। পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।


জানা গিয়েছে, হলদিয়াতে বাড়ি ওই উঠতি অভিনেত্রীর। কর্মসূত্রে কলকাতায় বসবাস। হরিদেবপুর ভাড়ায় থাকতেন তিনি। বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয়ও করেছেন। পুলিশ জানতে পেরেছে, কলকাতায় অভিনয়ের শিক্ষাগুরুর সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুস্মিতা। সেই সম্পর্কের ফাটল থেকেই আত্মহত্যার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, ওই অভিনেত্রীর লিখে যাওয়া একটি সুইসাইড নোট পাওয়া মৃতার ঘর থেকেই মিলেছে। অভিনয় শিক্ষাগুরুর বিরুদ্ধে লেখা ওই সুইসাইড নোট। অভিনেত্রী তাঁর এই চরম পরিণতির জন্য শিক্ষাগুরুকেই কাঠগড়ায় তুলেছেন।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...