Sunday, June 28, 2026

পছন্দের বিষয় পড়তে না পেরেই কি নার্সিং ছাত্রীর আত্মহত্যা?

Date:

Share post:

নিজের পছন্দের বিষয় পড়তে না পারার হতাশায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। শহর কলকাতার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে। শনিবার সকালে সমাপ্তি নামে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় মেইন ক্যাম্পাসের সার্জারি বিল্ডিংয়ের ছ’তলায় ছাত্রীর ঘরে। সহপাঠীরা খবর দেয়। বেনিয়াপুকুর থানার পুলিশ এসে দেহ নিয়ে যায় হাসপাতালে।

হস্টেল সূত্রে খবর শুক্রবার রাতেও বন্ধুদের সঙ্গে পিকনিকে ব্যস্ত ছিল সমাপ্তি। রাতে এই উল্লাসের পর সকালে এমন ঘটনায় ছাত্রীরা বিহ্বল। ছাত্রীর সুইসাইড নোটে মিলেছে একরাশ হতাশার কথা।

কোচবিহার থেকে নার্সিং পড়তে আসে সমাপ্তি। বাবা পেশায় রংমিস্ত্রি। একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা। ছাত্রীর আত্মহত্যার অভিযোগ নিয়ে নানা ধরনের বক্তব্য উঠে এসেছে। সহপাঠীদের অনেকের বক্তব্য, ইংরেজি মাধ্যমের সঙ্গে পাল্লা দিতে পারছিল না সমাপ্তি। এর জন্য নার্সিং শিক্ষিকাদের কাছ থেকে মাঝেমধ্যেই তিরস্কার জুটত। তার সঙ্গে ছিল পড়ার অসম্ভব চাপ। আবার সমাপ্তির সুইসাইড নোটে পাওয়া যাচ্ছে বাংলা পড়ার ইচ্ছার কথা। বাংলা নিয়ে গ্র‍্যাজুয়েশনে পড়ার ইচ্ছা ছিল। কিছুটা বাড়ির চাপে আর কিছুটা ভবিষ্যতে চাকরির কথা ভেবেই এই পড়াশোনায় আসা। আবার কেউ কেউ নার্সিং শিক্ষিকাদের দুর্ব্যবহারের কথা বলেছেন। বহু ছাত্রী যে কারণে এর আগে হস্টেল থেকে বেরিয়ে গিয়েছেন। আবার অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। যদিও কর্তৃপক্ষ এ নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন-ফের ভিন দেশে কাজে গিয়ে আটকে বাঙালি

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...