Wednesday, March 25, 2026

বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর

Date:

Share post:

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর। বিকল্প চাষের পরিকল্পনা তৈরি করছে রাজ্য সরকার। কৃষি দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিস্থিতি দেখে একটি রিপোর্ট তৈরি করেছেন। রিপোর্ট অনুসারে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মোট ৯.১৫ লক্ষ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। টানা দুদিনের বৃষ্টি এই ক্ষতি আরও বাড়িয়েছে। আমন ধান, আলু, আনাজ, ডাল, সর্ষে, ফুল, পান সব ফসলই ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান জমি।

১১ ও ১৩ নভেম্বর মুখ্যমন্ত্রী নিজেও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর নবান্নে এক পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিকল্প চাষ ও কৃষকদের ক্ষতিপূরণের পরিকল্পনা তৈরি করা হয়েছে। দেশের মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদন করে বাংলা। আলু চাষেও দেশের দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্য। এই বিকল্প চাষের পরিকল্পনার মাধ্যমে কৃষকদের ক্ষয়ক্ষতির দিকটি সরকারের দিক থেকে দেখা হবে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...