Wednesday, June 24, 2026

শহরে থাকবে হালকা ঠান্ডা, উত্তরবঙ্গে বৃষ্টি

Date:

Share post:

ভোরে ও রাতে কুয়াশায় ঢাকছে শহরতলি। তবে বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা সামান্য বাড়লেও কলকাতায় এখন শীতের আমেজ। আগামী কয়েকদিন এই হালকা ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দার্জিলিং,কালিম্পঙে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। জাঁকিয়ে শীত পড়তে আর দিন কয়েকের অপেক্ষা। জানা গিয়েছে, নভেম্বরের শেষেই বাড়বে ঠান্ডা।

অন্যদিকে, দিল্লিতে ক্রমশ বেড়েই চলেছে দূষণ। পাল্লা দিয়ে দূষণ বাড়ছে কলকাতা সহ হাওড়া ঘুসুড়িতেও। গত সপ্তাহে বৃষ্টির কারণে দূষণ কিছুটা কমলেও ক্রমশ দূষণের চাদরে ঢাকতে চলেছে মহানগর। তবে হাওড়া ঘুসুড়ির চেয়ে দূষণ অনেকটা কম মহানগরে।

আরও পড়ুন-বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...