Monday, June 15, 2026

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

Date:

Share post:

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার সকালে অভিষেক রাও (Abhishek Rao) ওরফে কালু নামে বছর পনেরোর এক কিশোর আচমকাই একটি গভীর ড্রেনে পড়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী উদ্ধারকাজে নামে। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কিশোরকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সন্ধে ৬ টা নাগাদ উদ্ধার হয়েছে বালকের নিথর দেহ। আরও পড়ুন: প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ (Lilua Police Station), বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও অভিষেকের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষও (Shibpur MLA Rudranil Ghosh)। প্রশাসন সূত্রে খবর, ২০২৫ সালের মার্চ মাসে বেলগাছিয়া পাম্পিং স্টেশনের (Belgachia Pumping Station) জল সরবরাহ ব্যবস্থায় বড়সড় বিপর্যয়ের সময় ওই এলাকার নীচে একটি পুরনো ড্রেনের (Drain) সন্ধান পাওয়া গিয়েছিল। কিশোরটি সেই ড্রেনেই তলিয়ে যায়, বলে অনুমান করছিল উদ্ধারকারী দল। দেহ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...