Monday, June 15, 2026

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

Date:

Share post:

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)। বুধবার বিকেল ৪টেয় বেঙ্গালুরুর লোকভবনের গ্লাস হাউসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থাবরচাঁদ গহলত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ ইন্ডিয়া জোটের প্রথম সারির নেতৃত্ব।

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদ থেকে সিদ্দারামাইয়া ইস্তফা দেওয়ার পর শনিবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে ডিকে শিবকুমারকে নতুন নেতা নির্বাচিত করা হয়। সেদিনেই বোঝা যায় কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভোক্কালিগা জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা শিবকুমার। বুধবার তাতে অফিসিয়াল সিলমোহর পড়লো। শপথগ্রহণের সময় ৬৪ বছর বয়সী শিবকুমার টুমকুর জেলার ননভিনকর গঙ্গাধর অজ্ঝয়া ভোক্কালিগা মঠের সাধকের নাম স্মরণ করে ঈশ্বরকে সাক্ষী রাখেন। শিবকুমারের পাশাপাশি এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ দলিত নেতা জি পরমেশ্বর। এছাড়া প্রথম দফায় ১২ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও পড়ুন: বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

মন্ত্রিসভার উল্লেখযোগ্য মুখদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্ক খাড়গে, বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র সিদ্দারামাইয়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা, রাজ্যের প্রভাবশালী অনগ্রসর শ্রেণির নেতা সতীশ জারকিহোলি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর হাইকম্যান্ডের বেঁধে দেওয়া ‘ক্ষমতার হাতবদল’ বা আড়াই বছরের রফাসূত্র মেনেই এই পরিবর্তন।

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...