Tuesday, April 7, 2026

লিটল ম্যাগাজিন মেলা এবারও ফিরছে না নন্দন চত্বরে

Date:

Share post:

এবারও লিটল ম্যাগাজিন মেলা ফিরল না নন্দন চত্বরে। দু’বছর আগে স্থানান্তর হয়েছিল রবীন্দ্র ওকাকুরা ভবনে। সেখানেই আগামী বছর ১১-১৫ জানুয়ারি চলবে এই মেলা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের এই মেলায় প্রত্যেকবারই নবীন সাহিত্যিকদের ভিড় থাকে দেখার মতো। এবারও সেরা লেখক ও সেরা ম্যাগাজিনকে পুরস্কৃত করা হবে। থাকছে সদ্য প্রয়াত নবনীতা দেব সেনকে নিয়ে অনুষ্ঠানও। শুক্রবার আয়োজকরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, যারা অংশ নিতে আগ্রহী তাঁরা তাঁদের দু’টি সংখ্যা সহ আবেদনপত্র ৭ডিসেম্বরের মধ্যে জমা দেবেন। আর যারা পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে চান, সেই সব পত্রিকার সম্পাদকের স্বাক্ষর করা এ বছরের সবক’টি সংখ্যার পত্রিকা বাংলা আকাদেমিতে জমা দিতে হবে। এ বছরও থাকছে কবিতাপাঠ, গল্পপাঠ, আলোচনা ও গানের নানা অনুষ্ঠান।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...