Thursday, May 14, 2026

আইটি সেক্টরে ছাঁটাই, সল্টলেক থেকে বিক্ষোভ মিছিল DYFI-এর

Date:

Share post:

আইটি সেক্টরে ছাঁটাইয়ের প্রতিবাদে কাল অর্থাৎ সোমবার তথ্যপ্রযুক্তি তালুক সল্টলেক থেকেই তরুণ প্রজন্মের পাশে দাঁড়িয়ে সেক্টর ফাইভে মিছিলের ডাক বাম যুব সংগঠন DYFI ও অল ইন্ডিয়া আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়ন। এই মিছিল কিন্তু তরুণ প্রজন্মের সমর্থন ফিরে পেতেই নতুন করে আন্দোলনের প্রস্ততি নিচ্ছে বাম যুব সংগঠন DYFI। প্রায় প্রতিটা সেক্টরেই লেগেছে কর্মী সংকোচনের আঁচ। বড়সড় কর্মী ছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থায়। সেই ছাঁটাইয়ের প্রতিবাদেই এবার পথে নামছে সিপিআইএম। সোমবার পথে নামছে সিপিআইএমের যুব সংগঠন DYFI ও অল ইন্ডিয়া আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়ন।

বাম যুব সংগঠন DYFI এর অভিযোগ, কর্মীদের জোর করে ইস্তফা দিতে বাধ্য করছে এই সব তথ্যপ্রযুক্তি সংস্থা। এর বিরুদ্ধে লড়াইয়ের পথ কী? আইনি সাহায্য নিয়েই তথ্যপ্রযুক্তি কর্মীদের পাশে দাঁড়াতে চাইছে বাম যুব সংগঠন DYFI। এমনটাই জানিয়েছেন কলকাতা জেলা DYFI-এর সম্পাদক ধ্রুবজ্যোতি চক্রবর্তী। যদিও পাল্টা যুক্তি দিচ্ছে বিরোধীরাও। তাদের পাল্টা যুক্তি, বাম আমলেই ছাঁটাইয়ের পথ তারাই তৈরি করেছে। প্রসঙ্গত, ২০১৭ সালে ২৫ হাজার কর্মী ছাঁটাই করে টিসিএস।

আরও পড়ুন-সরকারি হোমের শিশুদের সঙ্গে জন্মদিন পালন খাদ্যমন্ত্রীর

 

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...