Sunday, June 21, 2026

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন গোতাবায়া

Date:

Share post:

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন গোতাবায়া রাজাপক্ষ। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ৩০ লক্ষ ব্যালট গোনা হয়েছে। তাতে ৪৯.৬শতাংশ ভোট পেয়ে বাকিদের চেয়ে এগিয়ে রাজাপক্ষ। তাঁর প্রতিদ্বন্দ্বি সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৪৪.৪শতাংশ ভোট। তবে রাজাপক্ষর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি যেখানে, সেই সিংহলী অধ্যুষিত এলাকার ভোট গণনাই এখনও বাকি। তা মিটে গেলে রাজাপক্ষের প্রাপ্ত ভোটের হার ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোতাবায়া রাজাপক্ষ ৫৩-৫৪ শতাংশ ভোট পেয়ে গিয়েছেন বলে দাবি তাঁর মুখপাত্র কহেলিয়া রম্বুকওয়েলার। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘৫৩-৫৪ শতাংশ ভোট পেয়েছি আমরা। এটা পরিষ্কার জয়। নিজের চোখে দেখেছি আমরা। গোতাবায়া আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। আগামিকালই শপথ নেবেন তিনি।”

ইতিমধ্যেই গোতাবায়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লেখেন,’গোতাবায়া রাজাপক্ষ, প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য আপনাকে শুভেচ্ছা। আমাদের দুই দেশ এবং দেশের নাগরিকদের জন্য শান্তি, সমৃদ্ধি এবং গোটা উপমহাদেশের নিরাপত্তার জন্য আপনার সঙ্গে একজোট হয়ে কাজ করতে অপেক্ষায় রয়েছি।’​

আরও পড়ুন-শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কে? গোতাবায়া না ভারতপন্থী সাজিথ!

 

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...