Saturday, March 21, 2026

কাল সংসদ অভিযান জেএনইউ-র পড়ুয়াদের, সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ও

Date:

Share post:

এবার জেএনইউর ছাত্রদের সংসদ ভবন অভিযান। দাবি হস্টেলের ফি বৃদ্ধি প্রত্যাহার। আগামিকাল, সোমবার, সংসদের শীতকালীন অধিবেশন। তাকে সামনে রেখেই ছাত্রদের অভিযান। তাদের সঙ্গে যোগ দেবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং আইআইটি দিল্লি পড়ুয়ারা। এদিকে বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তির নিচে অশালীন শব্দ লেখা এবং মূর্তি ভাঙা নিয়ে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দাবি, দোষীদের শাস্তি দেওয়া। আজ বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নেবেন সিপিএমের মহম্মদ সেলিম আরজেডির মনোজ ঝা সহ আপ ও কংগ্রেস নেতারা।

গত ২৮ অক্টোবর থেকে জেএনইউর হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নামে পড়ুয়ারা। পুলিশের সঙ্গে দীর্ঘ লড়াই হয়। বিক্ষোভের জেরে ফি-বৃদ্ধি আংশিক কমে। কিন্তু পড়ুয়াদের দাবি বর্ধিত ফি পুরোটাই বাতিল করতে হবে। কারণ, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কোনোওরকম আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফিজ। সেখানে দেখানো হয়েছে এখনও জেএনইউতে হস্টেল ফিজ অনেকের চেয়ে কম।

আরও পড়ুন-দিল্লির রাস্তায় গৌতম গম্ভীরের নামে পোস্টার! কিন্তু কেন?

 

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...