Saturday, June 20, 2026

মারের পাল্টা মারের নিদান তৃণমূল সাংসদ কল্যাণের

Date:

Share post:

এবার মারের পাল্টা মারের নিদান দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার জাঙ্গিপাড়ার এক জনসভায় নেতা-কর্মীদের উদ্দেশে কল্যাণ বলেন, “যদি বিজেপি আপনার হাত-পা ভাঙে, তাহলে আপনারাও বিজেপির হাত-পা ভেঙে দিন। নাহলে জলে ডুবে মরুন।” স্থানীয় এক পঞ্চায়েতের নেতাকে মঞ্চে ডেকে কল্যাণবাবু তাঁকে বলেন, “ আপনি নাকি ভয় পাচ্ছেন? ভয় পেলে ওই যে জল আছে ওই জলে ডুবে মরে যান। না পারলে ঘরে চলে যান। অনেক ছেলে তৈরি আছে। তাদের নিয়ে লড়াই চলবে।” ‘শোলে’-র সংলাপ উদ্ধৃত করে এর পরই কল্যাণবাবু বলেন, “জো ডর গয়া ও মর গয়া!” কর্মীদের চাঙ্গা করতে কল্যাণবাবু আরও বলেন, “যারা দল থেকে চলে যাওয়ার চলে গিয়েছে, বদ রক্ত বেরিয়ে গেছে। তারাই তো আসল মাল কামিয়েছিল। সেই জন্যই গিয়েছে। আর এখন যারা আছে, তারাই সম্পদ। মমতা ব্যানার্জির নামটাই যথেষ্ট। ওই নাম নিয়ে হিমালয় পেরিয়ে যেতে পারি, বিজেপি তো কোন ছাড়!” আইনজীবী-সাংসদের এই কথার প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমি কয়েকদিন আগে জাঙ্গিপাড়ায় সভা করে এসেছি। তাই আজ পাল্টা সভা করতে হয়েছে। এসব করে লাভ নেই। কারণ মানুষ ওদের সঙ্গে আর নেই।”

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...