Sunday, June 14, 2026

19 নভেম্বরের পরই পাওয়ার, সোনিয়া, উদ্ধবের যৌথ বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

মহারাষ্ট্র ইস্যুতে আগামীকাল দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হতে পারে এনসিপি প্রধান শারদ পাওয়ারের। শিবসেনার সঙ্গে রাজ্যওয়াড়ি জোট চূড়ান্ত করার আগে কথা বলবেন দুই নেতা-নেত্রী। মূলত তিন দলের অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়েই কথা হবে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে 16-14-12 ফর্মুলায় মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব থাকবে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের। মুখ্যমন্ত্রী পদ শিবসেনার, বাকি দুই দলের দুই উপমুখ্যমন্ত্রী। শিবসেনার দাবি, শুধু 5 বছর নয়, আগামী 25 বছর মহারাষ্ট্র শাসন করবেন শিবসেনারই মুখ্যমন্ত্রী।

এদিকে রবিবার পুণেতে দলীয় নেতাদের সঙ্গে পাওয়ারের আলোচনায় এনসিপি মন্ত্রীদের নাম চূৃড়ান্ত হতে পারে। শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার। এনসিপি নেতা নবাব মালিকের কথায়, এখনও পর্যন্ত সবকিছু মসৃণভাবেই এগোচ্ছে। পাওয়ার, সোনিয়া, উদ্ধবের বৈঠকের পরই সরকার গড়ার দাবি জানানো হবে। মহারাষ্ট্র ইস্যুতে এনসিপি ও শিবসেনা নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের কাজ করছেন কংগ্রেসের আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল। দ্রুত সরকার গঠনের দাবি জানানোই এখন তিন দলের লক্ষ্য।

 

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...