Sunday, June 14, 2026

ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল

Date:

Share post:

ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর মতো হেভিওয়েট মন্ত্রীদের নাম। পাশাপাশি, দফতর বদল হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়েরও। দফতরবিহীন 2 মন্ত্রীও ফের দায়িত্ব পেতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।

এখন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর রয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে। সঙ্গে ছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরও। এই দফতরটি এ বার তাঁর থেকে নিয়ে শান্তিরাম মাহতকে দেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। বলরামপুরের বিধায়ক শান্তিরাম মাহতর হাত থেকে দফতর সরিয়ে তাঁকে দফতর বিহীন মন্ত্রী করে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। শান্তিরামের মতো বিনয়কৃষ্ণ বর্মণকেও এতদিন দফতর বিহীন করে রেখেছিলেন তিনি।
এবার শান্তিরাম আবার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হতে চলেছেন বলে খবর। সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে একটি দফতর যাচ্ছে, তবে একটি নতুন দফতর তাঁর হাতে আসতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায়ের থেকে অচিরাচরিত শক্তি দফতর নিয়ে সুব্রতর হাতে দিয়ে দেওয়া হতে পারে।
রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী হতে পারেন। কারণ, এতদিন তিনি যে দফতর সামলাচ্ছিলেন, সেই অনগ্রসর শ্রেণি কল্যাণের দায়িত্ব পেতে পারেন বিনয়কৃষ্ণ বর্মণ।
দফতর বদল হতে পারে ব্রাত্য বসুরও। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের পাশাপাশি বন দফতরও সামলাচ্ছিলেন তিনি। কিন্তু সেটা তাঁর হাত থেকে সরাতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সোমবার সকালেই জারি হতে পারে নোটিফিকেশন।

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...